নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে। এছাড়া আরও দুটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি। এর মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরবর্তীতে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি।
কমিশনে প্রতীক সংরক্ষণ কম থাকায় জুলাইয়ে ৪৬টি নতুন প্রতীক যুক্ত করে মোট ১১৫ টি প্রতীক ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন। তবে এই ১১৫টির মধ্যে শাপলা না থাকায় কঠোর অবস্থান নেয় এসসিপি। তবে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
অন্যদিকে এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও চেয়েছিল শাপলা প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল ইসি।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















