গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। মঙ্গলবার চালানো এই হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাফাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলায় এক সেনা আহত হওয়ার পরই গাজায় ব্যাপক পাল্টা হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়েই কার্যত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করল ইসরায়েল।এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। তারা এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন শান্তিচুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এটি ‘বিপজ্জনক উস্কানি’।

একই সঙ্গে হামাস জানায়, নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া তারা আপাতত স্থগিত রাখছে। বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলে, ইসরায়েল বড় ধরনের উস্কানি দিলে গাজার ভেতরে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারও বিলম্বিত হতে পারে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ আলজাজিরাকে জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর গাজার সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন। দক্ষিণ খান ইউনিসে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া রাফাহ, দেইর আল-বালাহ ও গাজা শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

হামলাগুলোতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। গাজা শহরের আল-শিফা হাসপাতালের পাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজার আকাশে একাধিক যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে, যা সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।তবে হামাস জানিয়েছে, রাফাহ সীমান্তে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং তারা এখনো যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। মঙ্গলবার চালানো এই হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাফাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলায় এক সেনা আহত হওয়ার পরই গাজায় ব্যাপক পাল্টা হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়েই কার্যত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করল ইসরায়েল।এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। তারা এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন শান্তিচুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এটি ‘বিপজ্জনক উস্কানি’।

একই সঙ্গে হামাস জানায়, নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া তারা আপাতত স্থগিত রাখছে। বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলে, ইসরায়েল বড় ধরনের উস্কানি দিলে গাজার ভেতরে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারও বিলম্বিত হতে পারে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ আলজাজিরাকে জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর গাজার সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন। দক্ষিণ খান ইউনিসে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া রাফাহ, দেইর আল-বালাহ ও গাজা শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

হামলাগুলোতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। গাজা শহরের আল-শিফা হাসপাতালের পাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজার আকাশে একাধিক যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে, যা সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।তবে হামাস জানিয়েছে, রাফাহ সীমান্তে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং তারা এখনো যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO