নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া দারুল হুদা মাদ্রাসায় আগামী ২৬ সাল থেকে আলিম শ্রেণি চালু করা প্রসঙ্গে স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং অভিভাবক ও নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব রউফ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, সিনিয়র যুগ্মসম্পাদক মাসুদ আলম, যুবদলের সভাপতি ইখতিয়ার হোসেন বাবলা, মাধবদী থানা যুবদল নেতা এমদাদ হোসেন রানা, স্থানীয় ইউপি সদস্য কামরুল আহসান তুহিন, সিনিঃ শিক্ষক মুস্তাফিজুর রহমান, শিক্ষক মোঃ জাকির হোসেন,,সমাজ সেবক মোঃ জাহিদ মিয়া , নরসিংদীর জেলা ছুব্বানে আহলে হাদিসের সাধারণ সম্পাদক মোঃ অদুদ গাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন ১৯৮০ সালে স্থাপিত অত্র মাদ্রাসাটি যদি ২৬ সাল থেকে আলিম শ্রেনি চলু হয় তাহলে চৌয়া দারুল হুদা মাদ্রাসাটি হবে গৌরবের। কেননা অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে অত্যান্ত মেধাবী,দক্ষ শিক্ষকদের নিয়ে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম।
অত্র মাদ্রাসার উন্নতির জন্য এবংএকাদশ ( আলিম) শাখার ছাত্রছাত্রীদের জন্য ভবন নির্মানের জন্য এলাকার সবাই অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেন। মত বিনিময় সভায় দেখে গেছে এলাকার লোকেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাদরাসার জন্য টাকা দান করছেন।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,রোববার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















