বৃদ্ধ মায়ের লাশ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ এক ব্যক্তি নিহত

বৃদ্ধ মায়ের লাশ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নাসিরউদ্দন (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের খাঁ বাড়ির সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাবুদ গোষ্ঠীর সাচ্চু গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। যা ইতোপূর্বে কয়েকবার রূপ নেয় সংঘর্ষে। তবে শনিবার সকালের সংঘর্ষের ঘটনা ছিল অন্য কিছু। মূলত গতকাল সাবুদ গোষ্ঠীর মৃত হাসিম মিয়ার স্ত্রী বৃদ্ধা মোসাম্মৎ বেগমের মৃত্যু হয়। তার ছয় ছেলের মধ্যে চারজন মিলে বাকি দুইজনকে মায়ের লাশ না দেখিয়ে দাফন করেন। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বয়সজনিত কারণে মারা যাওয়া বৃদ্ধা মোছাম্মৎ বেগমের ছয় ছেলের মধ্যে বড় চার ছেলে নোয়াব মিয়া, আব্দুল হক, ফজলুল হক ও শহিদুল হক দীর্ঘদিন ধরে নিজ গোষ্ঠী সাবুদের বাড়ি ছেড়ে খাঁ বাড়ির সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার পক্ষ নেন এবং অন্য ছোট দুই ছেলে জহিরুল হক ও নুরুল হক নিজ গোষ্ঠী সাবুদের বাড়ির পক্ষে থাকেন। কিন্তু শুক্রবার মায়ের মৃত্যুর পর তার লাশ ছোট ছেলে নুরুল হককে না দেখিয়ে দাফন করে ফেলেন। এ নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকজন মাথায় হেলমেট, পায়ে পেড লাগিয়ে টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরোগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয়। সংঘর্ষের সময় সাচ্চু মিয়ার চাচা নাসির উদ্দিন প্রতিপক্ষের হামলায় নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর থেকে হামলার ভয়ে অনেকেই ঘরের মালামাল নিয়ে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালানের পর বেলা সাড়ে ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইন্ধনদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া,শনিবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধ মায়ের লাশ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ এক ব্যক্তি নিহত

বৃদ্ধ মায়ের লাশ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নাসিরউদ্দন (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের খাঁ বাড়ির সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাবুদ গোষ্ঠীর সাচ্চু গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। যা ইতোপূর্বে কয়েকবার রূপ নেয় সংঘর্ষে। তবে শনিবার সকালের সংঘর্ষের ঘটনা ছিল অন্য কিছু। মূলত গতকাল সাবুদ গোষ্ঠীর মৃত হাসিম মিয়ার স্ত্রী বৃদ্ধা মোসাম্মৎ বেগমের মৃত্যু হয়। তার ছয় ছেলের মধ্যে চারজন মিলে বাকি দুইজনকে মায়ের লাশ না দেখিয়ে দাফন করেন। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বয়সজনিত কারণে মারা যাওয়া বৃদ্ধা মোছাম্মৎ বেগমের ছয় ছেলের মধ্যে বড় চার ছেলে নোয়াব মিয়া, আব্দুল হক, ফজলুল হক ও শহিদুল হক দীর্ঘদিন ধরে নিজ গোষ্ঠী সাবুদের বাড়ি ছেড়ে খাঁ বাড়ির সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার পক্ষ নেন এবং অন্য ছোট দুই ছেলে জহিরুল হক ও নুরুল হক নিজ গোষ্ঠী সাবুদের বাড়ির পক্ষে থাকেন। কিন্তু শুক্রবার মায়ের মৃত্যুর পর তার লাশ ছোট ছেলে নুরুল হককে না দেখিয়ে দাফন করে ফেলেন। এ নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকজন মাথায় হেলমেট, পায়ে পেড লাগিয়ে টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরোগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয়। সংঘর্ষের সময় সাচ্চু মিয়ার চাচা নাসির উদ্দিন প্রতিপক্ষের হামলায় নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর থেকে হামলার ভয়ে অনেকেই ঘরের মালামাল নিয়ে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালানের পর বেলা সাড়ে ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইন্ধনদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া,শনিবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock