কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে-তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম ‘মাকাম’ আয়োজিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে শুনতে পেয়েছি। দরবারগুলোকে এটা বোঝানোর চেষ্টা চলছে যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানার সঙ্গে আওয়ামী লীগের একটি সংযোগ ঘটেছিল। আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে, আর তারা আওয়ামী লীগকে ভোট দেবে-এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমিরাও এর বাইরে নয়, তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।মাহফুজ আলম বলেন, ধর্মীয় জনগোষ্ঠী লড়াই করবে, মব করবে-এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয়, রাজনৈতিক ও নীতিগত জায়গা থেকে দেখতে হবে। না হলে সংকট আরও ঘনীভূত হবে।

ক্ষমতা বদলের সঙ্গে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রশ্নটা অন্তর্বর্তী সরকারের ইস্যু নয়। এটা ৫০ বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটিও পরিবর্তন হয়।

উপদেষ্টা আরও জানান, মাজারে হামলার পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন সমীক্ষা করে মাজারগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা,শনিবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে-তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম ‘মাকাম’ আয়োজিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে শুনতে পেয়েছি। দরবারগুলোকে এটা বোঝানোর চেষ্টা চলছে যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানার সঙ্গে আওয়ামী লীগের একটি সংযোগ ঘটেছিল। আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে, আর তারা আওয়ামী লীগকে ভোট দেবে-এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমিরাও এর বাইরে নয়, তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।মাহফুজ আলম বলেন, ধর্মীয় জনগোষ্ঠী লড়াই করবে, মব করবে-এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয়, রাজনৈতিক ও নীতিগত জায়গা থেকে দেখতে হবে। না হলে সংকট আরও ঘনীভূত হবে।

ক্ষমতা বদলের সঙ্গে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রশ্নটা অন্তর্বর্তী সরকারের ইস্যু নয়। এটা ৫০ বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটিও পরিবর্তন হয়।

উপদেষ্টা আরও জানান, মাজারে হামলার পর অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন সমীক্ষা করে মাজারগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা,শনিবার ২৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO