নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে পুলিশের পোশাক পরে সংঘটিত ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে মাধবদী থানার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করে একই থানার ভাটপাড়া এলাকার চাকশাল গ্রামে গিযে ডাকাতির টাকা বন্টন করার সময় মসজিদের মুসুল্লিদের হাতে আটক হয় । এলাবাসীর কাছ থেকে খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নির্দেশে এসআই মো: আল আমিন ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল আভিযানিক টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন
মো: আরিফুল ইসলাম আরিফ (৩৩),আলমগীর হোসেন (৩২) ও মো: শামীম (৩৬)।
গ্রেফতার কৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু, দুইটি পুলিশের রিফলেক্টিং ভেস্ট, দুইটি মোবাইল ফোন, ডাকাতি তে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে।
মাধবদী থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন,“এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। ”
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,বুধবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















