আলোচিত পর্নো দম্পতি আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন।পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানা হওয়া মামলায় এদিন বিকেলে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করা হয়। এ সময় আদালতের হাজতখানায় তাদের রাখা হয়। বিকেল পাঁচটার দিকে রিমান্ড আবদেনের শুনানির জন্য এজলাসে হাজির করা হয়।
রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















