আগামীকাল ভোরে তুরস্ক থেকে দেশে ফিরবেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।
শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।
ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্ক পৌঁছান শহিদুল আলম।
শুক্রবার তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তান্বুল পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসোল জেনারেল মিজানুর রহমান।
এর আগে শুক্রবার একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ইসরায়েল ছাড়েন বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ দেন।
ঢাকা,শুক্রবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















