বিএনপির নির্বাচনের প্রতিক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারো নাম উল্লেখ না করে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল বলেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবেন নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে শহীদ জেহাদ স্মৃতি সংসদ।
ধানের শীষ অপ্রতিরোধ্য এবং এটি কে থামিয়ে রাখা যায় না উল্লেখ করে মীরজাফর করেছে আলমগীর বলেন, গ্রামেগঞ্জে যেখানে যাবেন, সেখানে একটাই স্লোগান শুধু ধান লাগাও, ধান লাগাও। এটাই হচ্ছে প্রধান সমস্যা। ওই জন্য ধানের শীষ কে রুখে দিতে হবে, আটকে দিতে হবে। কারণ, ধানের শীষ জিতে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে। সেই শত্রুরা তাদের সব ষড়যন্ত্র থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে।
কয়েকদিন লাফালাফি করলে গণতন্ত্র হয় না এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্র করতে হলে অনেক পরিশ্রম দরকার, ত্যাগ দরকার ও জনগণের কাছে যাওয়া দরকার। বিএনপি গণতন্ত্রের জন্য মানুষের কাছে যাওয়া পার্টি।
এই অনুষ্ঠানে শেখ হাসিনাকে দানব উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, মনস্টার (দানব) শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পলাইয়া যায়নি। যেতে বাধ্য হয়েছে। কারণ, আমরা সে ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ ১৫ বছর লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়ে আমরা সেই ভিত্তি অর্জন করেছি।
এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ প্রমুখ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















