বিগত ফ্যাসিষ্ট সরকার বিভিন্ন বড় বড় প্রকল্পের নামে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা একটা নতুন চিন্তা, নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে হতদরিদ্র মানুয়ের সংখ্যা কমে যাবে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলা টারি গ্রামের ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানা পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার আমলে আমাদের যেসকল নেতার্কমীরা গুম,খুন,হাত পা চোখ হারিয়েছে ও আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই সব পরিবারের পাশে আমরা আছি। নীলফামারী জেলায় আমাদের চার ভাই শহিদ হয়েছে তৎকালীন সাবেক এক সংস্কৃতি মন্ত্রী ইঙ্গিতে।
এর আগে বিভিন্ন মিডিয়ায় মোস্তাকিন আলীর গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানার খবর প্রকাশ হয়। এসব খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।
তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে মোস্তাকিন আলী (তেলী)-এর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৯ অক্টােবর ২০২৫) বেলা ১২টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
সাক্ষাৎ অনুষ্ঠানে মোস্তাকিন আলী দম্পত্তির হাতে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ‘ঘানির টানার জন্য গরু’ কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দু’টি অটো ভ্যানের চাবি তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মানবিক এই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল
কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুলাহ আল-মামুন-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী ওই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবু’র পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।
মোঃ শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
কিশোরগঞ্জ,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















