২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী দিতে আসেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।
এ সময় তার প্রটোকলের গাড়িবহর ছিল। ট্রাইব্যুনালে এসে উপদেষ্টা আসিফ প্রথমে ট্রাইবুনালের প্রসিকিউশনের অফিসে যান। এর পর তিনি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যাবেন।
এর আগে বুধবার (৮ অক্টোবর) প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, বৃহস্পতিবার চানখাঁরপুলের ছয় হত্যা মামলায় জবানবন্দি দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জবানবন্দির ওপর নির্ভর করবে বৃহস্পতিবার জেরা হবে কি না।
ঢাকা,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















