পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে এ মরদেহটি উদ্ধার করে। মরদেহের
পরনে কালো রঙের হাফপ্যান্ট এবং গায়ে লাল রংয়ের শার্ট পাওয়া গেছে। পেটের বাম অংশে পঁচন ধরেছে। এর আগে সকাল দশটার দিকে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাদের ধারনা সমুদ্র থেকে মরদেহটি ভেসে এসেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহটির ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















