বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই  অগ্রযাত্রার মূল হাতিয়ার: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শুধু প্রথাগত জ্ঞানই যথেষ্ট নয়; বরং বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই আমাদের অগ্রযাত্রার মূল হাতিয়ার।

অডিট একটি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে কার্যকরভাবে অডিট পরিচালনার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, পাশাপাশি দক্ষতা ও আধুনিক কৌশলগত জ্ঞানেরও প্রয়োজন হয়। তাই অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন আজকের দিনে সময়োপযোগী একটি বিষয় বলেন; সিনিয়র সচিব।

আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সভাপতির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; ডিজিটাল যুগে অডিট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো ব্যবহারে দক্ষতা অর্জন করলে অডিট প্রক্রিয়া হবে দ্রুত, নির্ভুল ও ঝুঁকিহীন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অপরিহার্য। একটা কথা মনে রাখতে হবে দূর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয়।

অডিট পরিচালনায় দক্ষতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এটি কেবল আর্থিক অনিয়ম প্রতিরোধ করে না, বরং প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি-নির্ভরতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে অডিট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষ অডিট ব্যবস্থাই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সহায়ক শক্তি।

পরে সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ড রুমসমূহের সংস্কার ও মেরামত প্রকল্পে (পিএসসি)র সভায় সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী;  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো: সাইদুর রহমান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন

কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই  অগ্রযাত্রার মূল হাতিয়ার: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শুধু প্রথাগত জ্ঞানই যথেষ্ট নয়; বরং বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই আমাদের অগ্রযাত্রার মূল হাতিয়ার।

অডিট একটি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে কার্যকরভাবে অডিট পরিচালনার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, পাশাপাশি দক্ষতা ও আধুনিক কৌশলগত জ্ঞানেরও প্রয়োজন হয়। তাই অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন আজকের দিনে সময়োপযোগী একটি বিষয় বলেন; সিনিয়র সচিব।

আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সভাপতির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; ডিজিটাল যুগে অডিট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো ব্যবহারে দক্ষতা অর্জন করলে অডিট প্রক্রিয়া হবে দ্রুত, নির্ভুল ও ঝুঁকিহীন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অপরিহার্য। একটা কথা মনে রাখতে হবে দূর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয়।

অডিট পরিচালনায় দক্ষতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এটি কেবল আর্থিক অনিয়ম প্রতিরোধ করে না, বরং প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি-নির্ভরতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে অডিট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষ অডিট ব্যবস্থাই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সহায়ক শক্তি।

পরে সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ড রুমসমূহের সংস্কার ও মেরামত প্রকল্পে (পিএসসি)র সভায় সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী;  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো: সাইদুর রহমান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন

কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO