জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ:সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন ; জলমহাল (নদী, খাল, বিল, হাওর, বাওড়সহ বিভিন্ন প্রকার জলাশয়) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শুধু মাছের উৎপাদন ও জীবিকার ক্ষেত্র নয়; পরিবেশের ভারসাম্য, নৌপরিবহন, কৃষি, পানির সরবরাহ ইত্যাদিতেও বড় অবদান রাখে। কিন্তু বর্তমানে দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, অতিরিক্ত আহরণ ইত্যাদির কারণে জলমহালগুলো হুমকির মুখে।

“সরকারি জলমহাল অধ্যাদেশ, ২০২৫” শীর্ষক প্রণয়নাধীন অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে আজ(রবিবার বিকালে) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালার তিনি এসব কথা বলেন। কর্মশালায় জনাব এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় সভাপতিত্ব করেন।

জলমহাল কেবল একটি জলাশয় নয়; এটি দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও সমাজজীবনে বহুমুখী অবদান রাখছে। আমাদের সবার উচিত জলমহালগুলোর সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান সিনিয়র সচিব।

তিনি আরো বলেন; সরকারি মালিকানাধীন জলমহালসমূহ, সরকারের দখল বজায় রাখা, রেকর্ড সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা প্রয়োজন; যেহেতু উক্ত জলমহালসমূহ পারিপার্শ্বিক পরিবেশ ও জলজ জীববৈচিত্রের ধারক এবং সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস্য হিসাবে গণ্য করা হইয়া থাকে; যেহেতু দেশের সকল সরকারি জলমহালের সুরক্ষা ও ব্যবস্থাপনার নিমিত্ত আইন প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়।

বাংলাদেশের সকল সরকারি জলমহালের সুরক্ষা ও ব্যবস্থাপনার নিমিত্ত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজনীতা দেখা দিয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান(সচিব) ভূমি সংস্কার বোর্ড,এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী; ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ড. মাহমুদ হাসান; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড-১), মো: সাইদুর রহমান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ; মোঃ হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যলামস); মোঃ হামিদুর রহমান, ল্যান্ড সার্ভিসেস স্পেশালিস্ট, অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যালামস) এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,রোববার ২৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ:সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন ; জলমহাল (নদী, খাল, বিল, হাওর, বাওড়সহ বিভিন্ন প্রকার জলাশয়) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শুধু মাছের উৎপাদন ও জীবিকার ক্ষেত্র নয়; পরিবেশের ভারসাম্য, নৌপরিবহন, কৃষি, পানির সরবরাহ ইত্যাদিতেও বড় অবদান রাখে। কিন্তু বর্তমানে দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, অতিরিক্ত আহরণ ইত্যাদির কারণে জলমহালগুলো হুমকির মুখে।

“সরকারি জলমহাল অধ্যাদেশ, ২০২৫” শীর্ষক প্রণয়নাধীন অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে আজ(রবিবার বিকালে) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালার তিনি এসব কথা বলেন। কর্মশালায় জনাব এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় সভাপতিত্ব করেন।

জলমহাল কেবল একটি জলাশয় নয়; এটি দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও সমাজজীবনে বহুমুখী অবদান রাখছে। আমাদের সবার উচিত জলমহালগুলোর সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান সিনিয়র সচিব।

তিনি আরো বলেন; সরকারি মালিকানাধীন জলমহালসমূহ, সরকারের দখল বজায় রাখা, রেকর্ড সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা প্রয়োজন; যেহেতু উক্ত জলমহালসমূহ পারিপার্শ্বিক পরিবেশ ও জলজ জীববৈচিত্রের ধারক এবং সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস্য হিসাবে গণ্য করা হইয়া থাকে; যেহেতু দেশের সকল সরকারি জলমহালের সুরক্ষা ও ব্যবস্থাপনার নিমিত্ত আইন প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়।

বাংলাদেশের সকল সরকারি জলমহালের সুরক্ষা ও ব্যবস্থাপনার নিমিত্ত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজনীতা দেখা দিয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান(সচিব) ভূমি সংস্কার বোর্ড,এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী; ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ড. মাহমুদ হাসান; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড-১), মো: সাইদুর রহমান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ; মোঃ হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যলামস); মোঃ হামিদুর রহমান, ল্যান্ড সার্ভিসেস স্পেশালিস্ট, অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যালামস) এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,রোববার ২৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO