গুজব সৃষ্টিকারী ওসাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক জায়গাতেই গুজব ছড়ানো হচ্ছে। সেদিন কালী মন্দির পরিদর্শন করতে গিয়ে কমিটির সদস্যরা জানিয়েছেন তারাও এরকম গুজবের খবর পেয়েছেন।

পূজায় নাশকতার শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের ঝুঁকি নেই। এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যাও বেড়েছে। এবার পূজা অবশ্যই ভালো হবে।

তিনি বলেন, আমি ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে কোথাও কারো মতো কোনো শঙ্কা নেই। কিছুসংখ্যক ফ্যাসিস্টের দোসর আছে, তারাই এসব প্রচার করে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েও বলেছেন। আমরা এটাকে সামনে নিয়েই আইনশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। পূজার নিরাপত্তার স্বার্থে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা ২ অক্টোবর পর্যন্ত মোট নয় দিন এই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় এক লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবেন। সারা দেশে প্রায় ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিজিবির ৪৩০ প্লাটুন কাজ করছেন। প্রতিটি মণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের এনটিএমসির অ্যাপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজা উপলক্ষে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে ৭০ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করছেন।
ঢাকা,রোববার ২৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব সৃষ্টিকারী ওসাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক জায়গাতেই গুজব ছড়ানো হচ্ছে। সেদিন কালী মন্দির পরিদর্শন করতে গিয়ে কমিটির সদস্যরা জানিয়েছেন তারাও এরকম গুজবের খবর পেয়েছেন।

পূজায় নাশকতার শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের ঝুঁকি নেই। এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যাও বেড়েছে। এবার পূজা অবশ্যই ভালো হবে।

তিনি বলেন, আমি ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে কোথাও কারো মতো কোনো শঙ্কা নেই। কিছুসংখ্যক ফ্যাসিস্টের দোসর আছে, তারাই এসব প্রচার করে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েও বলেছেন। আমরা এটাকে সামনে নিয়েই আইনশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। পূজার নিরাপত্তার স্বার্থে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা ২ অক্টোবর পর্যন্ত মোট নয় দিন এই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় এক লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবেন। সারা দেশে প্রায় ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিজিবির ৪৩০ প্লাটুন কাজ করছেন। প্রতিটি মণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের এনটিএমসির অ্যাপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজা উপলক্ষে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে ৭০ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করছেন।
ঢাকা,রোববার ২৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO