বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গৎবাঁধা ধ্যান ধারণা দিয়ে আর চলবে না। নতুন ভিশন, নতুন ধারণা ও দুরদৃষ্টি নিয়েই জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিনি কার্নিভালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা রাজনীতিতে গণতন্ত্রায়নের কথা বলি। কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে সেটা বলি না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে খেলাধুলার অংশ নিতে পারে। সেই পরিবেশ তৈরি করতে হবে। একইভাবে অর্থনীতিকে এমনভাবে গণতান্ত্রিক করতে হবে। যাতে দেশের সব মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।
এই অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, দেশের মানুষের মনজগতে বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনকে ধারণ করতে না পারলে আগামী দিনে রাজনীতি টেকসই হবে না। রাজনীতির পাশাপাশি স্পোর্টস ও অর্থনীতি কেউ গণতন্ত্রায়নের আওতায় আনতে হবে।
বিএনপির এই নেতা মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। স্পোর্টস সফট পাওয়ারের একটি অংশ। যা দিয়ে কোন দেশ সামরিক শক্তি ছাড়াই নিজেদের বিশ্ব পরিচিতি বাড়াতে পারে। আমরাও ইনশাআল্লাহ সেই পথে যাবো।
এই অনুষ্ঠানে বিএনপির স্পোর্টস সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে কার্যক্রম পরিচালনা করেছেন সদস্য সচিব মোস্তফা জামান।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ২৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















