জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের সাইডলাইনে আলাদা আলাদা এসব সাক্ষাৎ হয়।
সাক্ষাতে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
নিউইয়র্ক,রোববার ২৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















