ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো – সিনিয়র সচিব

বাংলাদেশে ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

সিনিয়র সচিব বলেন; বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ঐতিহ্যগতভাবে কাগজ-ভিত্তিক এবং সময়সাপেক্ষ ছিল। নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ভূমি খাতে একাধিক মানোন্নীত সফটওয়্যার চালু করেছে। এসব সফটওয়্যার ভূমি সেবা প্রদানের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে।”

আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত “মানোন্নীত সফটওয়্যারসমূহের কার্যক্রম পর্যালোচনা, চ্যালেঞ্জ ও সুপারিশ” শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব আরও বলেন; ভূমি সেবার ডিজিটাল রূপান্তরে গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতা ও সচেতনতার ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সার্ভার ও ইন্টারনেট সুবিধা শক্তিশালীকরণ, ব্যাকআপ সিস্টেম নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনগণের মতামতের ভিত্তিতে নিয়মিত আপডেট ও সংস্কার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বাংলাদেশে ভূমি সেবার মানোন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। উন্নতমানের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগ দেশকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় ২৭টি আলোচ্য বিষয় উপস্থাপন করা হয় এবং সেগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, ALAMS বিশেষ কার্যক্রম; মো: হামিদুর রহমান, ল্যান্ড সার্ভিসেস স্পেশালিস্ট, ALAMS বিশেষ কার্যক্রম; ভূমি মন্ত্রণালয় ও ALAMS বিশেষ কার্যক্রমের কনসালটেন্টবৃন্দ এবং সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ।
ঢাকা,শনিবার ২০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো – সিনিয়র সচিব

বাংলাদেশে ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

সিনিয়র সচিব বলেন; বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ঐতিহ্যগতভাবে কাগজ-ভিত্তিক এবং সময়সাপেক্ষ ছিল। নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ভূমি খাতে একাধিক মানোন্নীত সফটওয়্যার চালু করেছে। এসব সফটওয়্যার ভূমি সেবা প্রদানের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে।”

আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত “মানোন্নীত সফটওয়্যারসমূহের কার্যক্রম পর্যালোচনা, চ্যালেঞ্জ ও সুপারিশ” শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব আরও বলেন; ভূমি সেবার ডিজিটাল রূপান্তরে গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতা ও সচেতনতার ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সার্ভার ও ইন্টারনেট সুবিধা শক্তিশালীকরণ, ব্যাকআপ সিস্টেম নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনগণের মতামতের ভিত্তিতে নিয়মিত আপডেট ও সংস্কার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বাংলাদেশে ভূমি সেবার মানোন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। উন্নতমানের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগ দেশকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় ২৭টি আলোচ্য বিষয় উপস্থাপন করা হয় এবং সেগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, ALAMS বিশেষ কার্যক্রম; মো: হামিদুর রহমান, ল্যান্ড সার্ভিসেস স্পেশালিস্ট, ALAMS বিশেষ কার্যক্রম; ভূমি মন্ত্রণালয় ও ALAMS বিশেষ কার্যক্রমের কনসালটেন্টবৃন্দ এবং সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ।
ঢাকা,শনিবার ২০ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock