নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী জিহাদ ডিব এর সাথে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা এবং যুব বিচার মন্ত্রী মি.জিহাদ ডিব, এমপি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে অংশ বিভাজনভিত্তিক ক্যাডাস্ট্রাল ডাটাবেজসম্বলিত ভূমি মালিকানার সার্টিফিকেট (Certificate of land ownership,CLO) প্রচলনের বিষয়ে আলোচনা হয়।
আজ(বৃহস্পতিবার) স্থানীয় সময় ১১.০০টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর পার্লামেন্ট ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ সাউথ ওয়েলস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাইজড জরিপ, ভূমি ব্যবহারের জন্য ভূমি জোনিং, ভূমি নিবন্ধন ইত্যাদি বিষয়ে নিউ সাউথ ওয়েলস এর সর্বোত্তম ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয় এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এসকল আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। আমাদের বৃক্ষরাজি ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে ভূমি জোনিং মানচিত্র তৈরি অপরিহার্য এবং এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের ভূমি জোনিং প্রাকটিস বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে মর্মে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশাবাদ
ব্যক্ত করেন। Department of Land Administration of Australia (DOLA) জনগণের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সার্টিফিকেট (CLO) প্রস্তুতের জন্য সুপারিশ করেছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা মন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রন জানালে তারা এতে সম্মতি জ্ঞাপন করেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী; অতিরিক্ত সচিব মিজ.সায়মা ইউনুস; যুগ্মসচিব জনাবমোহাম্মদ জহিরুল ইসলাম; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মোমিনুর রশীদ এবং উপসচিব জনাব মোঃ শহীদুল ইসলাম।
ঢাকা,বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী জিহাদ ডিব এর সাথে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা এবং যুব বিচার মন্ত্রী মি.জিহাদ ডিব, এমপি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে অংশ বিভাজনভিত্তিক ক্যাডাস্ট্রাল ডাটাবেজসম্বলিত ভূমি মালিকানার সার্টিফিকেট (Certificate of land ownership,CLO) প্রচলনের বিষয়ে আলোচনা হয়।
আজ(বৃহস্পতিবার) স্থানীয় সময় ১১.০০টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর পার্লামেন্ট ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ সাউথ ওয়েলস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাইজড জরিপ, ভূমি ব্যবহারের জন্য ভূমি জোনিং, ভূমি নিবন্ধন ইত্যাদি বিষয়ে নিউ সাউথ ওয়েলস এর সর্বোত্তম ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয় এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এসকল আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। আমাদের বৃক্ষরাজি ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে ভূমি জোনিং মানচিত্র তৈরি অপরিহার্য এবং এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের ভূমি জোনিং প্রাকটিস বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে মর্মে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশাবাদ
ব্যক্ত করেন। Department of Land Administration of Australia (DOLA) জনগণের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সার্টিফিকেট (CLO) প্রস্তুতের জন্য সুপারিশ করেছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা মন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রন জানালে তারা এতে সম্মতি জ্ঞাপন করেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী; অতিরিক্ত সচিব মিজ.সায়মা ইউনুস; যুগ্মসচিব জনাবমোহাম্মদ জহিরুল ইসলাম; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মোমিনুর রশীদ এবং উপসচিব জনাব মোঃ শহীদুল ইসলাম।
ঢাকা,বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO