ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন; চাকরির জীবনে প্রশিক্ষণ অপরিহার্য, কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে সাহায্য করে। কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে চলতে,প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্যই প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পারা সেবার মান উন্নত করে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই প্রশিক্ষণ কর্মীদের ভুলত্রুটি কমাতে, দুর্নীতি হ্রাস করতে এবং নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করতে সাহায্য করে। সামগ্রিকভাবে ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য।  আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্বখাতে পদ সৃজন,পদ সংরক্ষণ,স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’এর
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেহেতু মন্ত্রণালয়ে নীতিনির্ধারণী পর্যায় কাজ দেখাশোনা করার দায়িত্ব আপনাদের সেহেতু রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ বিষয়ে ধারনা ও জ্ঞান থাকা অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এর কাজের পরিধি দেশের একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ৩৮হাজার কর্মকর্তা-কর্মচারী ভূমিসংক্রান্ত কাজে নিয়োজিত রয়েছে। কর্মীদের চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় প্রশিক্ষণ, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রশিক্ষণ সামগ্রিকভাবে
একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশের উন্নয়নেও অপরিহার্য বলেন; সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ সচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা),নাসরিন সুলতানা। মূল বক্তব্য উপস্থাপন করেন যুগ্মসচিব (অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগ), এম.এম. আরিফ পাশা।
ঢাকা,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন; চাকরির জীবনে প্রশিক্ষণ অপরিহার্য, কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে সাহায্য করে। কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে চলতে,প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্যই প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পারা সেবার মান উন্নত করে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই প্রশিক্ষণ কর্মীদের ভুলত্রুটি কমাতে, দুর্নীতি হ্রাস করতে এবং নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করতে সাহায্য করে। সামগ্রিকভাবে ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য।  আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্বখাতে পদ সৃজন,পদ সংরক্ষণ,স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ’এর
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেহেতু মন্ত্রণালয়ে নীতিনির্ধারণী পর্যায় কাজ দেখাশোনা করার দায়িত্ব আপনাদের সেহেতু রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ বিষয়ে ধারনা ও জ্ঞান থাকা অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এর কাজের পরিধি দেশের একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ৩৮হাজার কর্মকর্তা-কর্মচারী ভূমিসংক্রান্ত কাজে নিয়োজিত রয়েছে। কর্মীদের চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় প্রশিক্ষণ, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রশিক্ষণ সামগ্রিকভাবে
একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশের উন্নয়নেও অপরিহার্য বলেন; সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ সচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা),নাসরিন সুলতানা। মূল বক্তব্য উপস্থাপন করেন যুগ্মসচিব (অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগ), এম.এম. আরিফ পাশা।
ঢাকা,মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO