ডাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ১১ মাসের প্রস্তুতি, বহু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজকে এই চূড়ান্ত পর্যায়ে এসেছি। ডাকসুকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যতটুকু সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করছি। আমাদের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, ভলান্টিয়ার টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। সাংবাদিকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে।

উপাচার্য বলেন, তিনটি কারণে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রথমত, এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবি উত্তরোত্তর বেড়ে পরবর্তীতে পুরো জাতির মধ্যে জড়িয়ে পড়েছে।

দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানে মূল্যবোধের সাথে ডাকসু সক্রিয় করা সরাসরি প্রাসঙ্গিক। তৃতীয়ত, এটি আমাদের সবাইকে একসাথে করেছে। বিভিন্ন অংশীজনদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে।

অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও বলেন, এইবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো অনেক বিষয় ঘটছে। যেমন: প্রথম বারের মতো চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দেবেন। তাছাড়া ৮১০টি বুথ রয়েছে, সাধারণত আগের নির্বাচনে ২০০-২৫০টি বুথ ছিল।
ঢাকা,সোমবার ০৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ১১ মাসের প্রস্তুতি, বহু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজকে এই চূড়ান্ত পর্যায়ে এসেছি। ডাকসুকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যতটুকু সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করছি। আমাদের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, ভলান্টিয়ার টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। সাংবাদিকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে।

উপাচার্য বলেন, তিনটি কারণে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রথমত, এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবি উত্তরোত্তর বেড়ে পরবর্তীতে পুরো জাতির মধ্যে জড়িয়ে পড়েছে।

দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানে মূল্যবোধের সাথে ডাকসু সক্রিয় করা সরাসরি প্রাসঙ্গিক। তৃতীয়ত, এটি আমাদের সবাইকে একসাথে করেছে। বিভিন্ন অংশীজনদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে।

অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও বলেন, এইবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো অনেক বিষয় ঘটছে। যেমন: প্রথম বারের মতো চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দেবেন। তাছাড়া ৮১০টি বুথ রয়েছে, সাধারণত আগের নির্বাচনে ২০০-২৫০টি বুথ ছিল।
ঢাকা,সোমবার ০৮ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO