কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় একজনকে ব্যানারসহ আটক করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল শুরু করে খামারবাড়ির দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করে।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে।
ঢাকা,রোববার ০৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















