সিলেট হাইটেক পার্কে স্থানীয় ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নবপ্রণীত আইন, পলিসি এবং সংস্কার” নিয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী বলেন, বিদ্যমান আইসিটি ফেসিলিটিসকে কিভাবে সিলেটের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা ভাবছি। বর্তমানে হাইটেক পার্কে চুয়াত্তর একর জমি বরাদ্দের উপযোগী রয়েছে। আমরা সিলেট হাইটেক পার্কে স্থানীয় ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানাই।

সিলেটে বিটিসিএল এবং ডাকের দখলকৃত জমি উদ্ধারে স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

এক সাংবাদিকের সাইবার নিরাপত্তা আইনে মামলা এখনো চলছে এমন মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ সহকারী বলেন, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ পাস করা হয়েছে যাতে যে নয়টি ধারার মাধ্যমে ৯৫ শতাংশ মামলা করা হয়েছিল সেগুলো বাদ দেয়া হয়েছে। এরপরও যদি কারো মামলা চলমান থাকে তাহলে স্থানীয় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী এবং আদালতের শরণাপন্ন হতে বলেন তিনি।

নতুন টেলিকম পলিসি নিয়ে তিনি বলেন, এই পলিসি অনুমোদনের মাধ্যমে বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মান উন্নত হবে ফলে গ্রাহক উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, সিলেটের পর্যটন বিকাশে ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করার চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ প্রদান করা হবে।

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশুক, মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরল ইসলাম চৌধুরী।

গত প্রায় দেড় দশকে সিলেটের সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন নিয়ে এরকম মতবিনিময় সভার আয়োজন এই প্রথম বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
সিলেট,শনিবার ০৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট হাইটেক পার্কে স্থানীয় ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নবপ্রণীত আইন, পলিসি এবং সংস্কার” নিয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী বলেন, বিদ্যমান আইসিটি ফেসিলিটিসকে কিভাবে সিলেটের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা ভাবছি। বর্তমানে হাইটেক পার্কে চুয়াত্তর একর জমি বরাদ্দের উপযোগী রয়েছে। আমরা সিলেট হাইটেক পার্কে স্থানীয় ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানাই।

সিলেটে বিটিসিএল এবং ডাকের দখলকৃত জমি উদ্ধারে স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

এক সাংবাদিকের সাইবার নিরাপত্তা আইনে মামলা এখনো চলছে এমন মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ সহকারী বলেন, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ পাস করা হয়েছে যাতে যে নয়টি ধারার মাধ্যমে ৯৫ শতাংশ মামলা করা হয়েছিল সেগুলো বাদ দেয়া হয়েছে। এরপরও যদি কারো মামলা চলমান থাকে তাহলে স্থানীয় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী এবং আদালতের শরণাপন্ন হতে বলেন তিনি।

নতুন টেলিকম পলিসি নিয়ে তিনি বলেন, এই পলিসি অনুমোদনের মাধ্যমে বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মান উন্নত হবে ফলে গ্রাহক উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, সিলেটের পর্যটন বিকাশে ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করার চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ প্রদান করা হবে।

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশুক, মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরল ইসলাম চৌধুরী।

গত প্রায় দেড় দশকে সিলেটের সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন নিয়ে এরকম মতবিনিময় সভার আয়োজন এই প্রথম বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
সিলেট,শনিবার ০৬ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO