সন্ত্রাসী হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার লুৎফুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে জাগপা সভাপতিকে আঘাত করে পালিয়ে যান। এ হামলায় তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একাধিক স্থানে সেলাইও দিতে হয়।
সোমবার রাতে জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, রাতে লুৎফুর রহমান গণ-অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক শেষে সড়ক পার হওয়ার সময় এ হামলার শিকার হন।
ঢাকা,মঙ্গলবার ০২ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















