সিলেট বিভাগের আওতাধীন ৩৬টি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় ১৯৮৭-৮৮ সালে। সেই থেকে আজ পর্যন্ত সিলেটে জরিপ কার্যক্রম চলমান রয়েছে।
ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর। জনস্বার্থে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে ২০১২ সালে এই মিনি প্রেস স্থাপিত হয়। সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রেস স্থাপনের উদ্দেশ্য হচ্ছে যাতে করে সিলেটের নাগরিকগণ ভূমিসেবা সহজে পেতে পারে। আজ এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।সরকারের লক্ষ্য হলো জনগণকে জটিলতা ছাড়াই ভূমিসেবা প্রদান করা এবং ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেটেলমেন্ট কার্যক্রমকে অধিক গতিশীল করা।
ঢাকা,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















