গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগের চেয়ে ভালো আছেন।তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. মোস্তাক আহমেদ।
রোববার (৩১ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। নুরুল হক নুরের চারটি সমস্যা রয়েছে। এগুলো হলো: নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইনজুরি আছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল। তবে তা ধীরে ধীরে কমে আসছে।
ডা. মোস্তাক বলেন, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, সেটা ঠিক হয়েছে। তিনি মুখে খেতে পারছেন। ক্যাথেডার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছুই স্বাভাবিক আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার সব ধরনের চিকিৎসা চলছে।
ঢাকা,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















