টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল নিয়ে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে তারা। এরপর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, ভাঙচুরের সময় পুলিশ গিয়ে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
টাঙ্গাইল,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















