সাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে

সাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতন ও রক্তাক্ত জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে সংগঠন দুটি অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জয়নালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

যুক্ত বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ বাহিনীর সদস্যরা আজও তাদের চরিত্র বদলাতে পারেনি। তারা ধ্যানে জ্ঞানে ফ্যাসিবাদ লালন করছে এবং উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক নেতারা বলেন, দ্য নিউ নেশনের দুইজন রিপোর্টার আজ বেলা ২টার দিকে নিজস্ব বাইকে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি যাওয়ার পথে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় যানজটে আটকা পড়েন। এ সময় উল্টোদিক থেকে আসা মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে তাদের বচসা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ড্রাইভার তার কাছে থাকা চাকু দিয়ে সাংবাদিক সৈয়দ শাকিল পারভেজের হাতে আঘাত করে।

এ সময় তার সহকর্মী নোমান মোশাররফ এগিয়ে গেলে গাড়িতে থাকা অন্যরা নেমে ছিনতাইকারী বলে দুজনকে মারতে থাকে। পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ কাউকে নিবৃত্ত না করে উল্টো দুই সাংবাদিককে পেটায়। এ সময় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকারী অন্য সাংবাদিকরা সহকর্মীদের সহায়তায় এগিয়ে আসেন এবং নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের বেধড়ক পেটায়।

এক র্যায়ে পুলিশ কর্মকর্তা জয়নালের নির্দেশে বাংলা ভিশনের রিপোর্টার কেফায়েত শাকিল, নিউ নেশনের নোমান মোশাররফ এবং সৈয়দ শিমুল পারভেজকে পুলিশ বক্সে ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। পুলিশের আকস্মিক এ নির্মম নির্যাতনে উল্লিখিত তিনজন ছাড়াও সাংবাদিক সপ্তমী মণ্ডল ঋতু এবং খোলা বাজার পত্রিকার রিপোর্টার রোজিনা বেগম আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নোমান মোশাররফ ও শিমুল পারভেজকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, পুলিশের এহেন অমানবিক কর্মকাণ্ড সাংবাদিক ইউনিয়ন কোনোভাবে বরদাশত করবে না। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
ঢাকা,বুধবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে

সাংবাদিকদের ওপর পুলিশের অমানবিক নির্যাতন ও রক্তাক্ত জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে সংগঠন দুটি অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জয়নালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

যুক্ত বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ বাহিনীর সদস্যরা আজও তাদের চরিত্র বদলাতে পারেনি। তারা ধ্যানে জ্ঞানে ফ্যাসিবাদ লালন করছে এবং উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক নেতারা বলেন, দ্য নিউ নেশনের দুইজন রিপোর্টার আজ বেলা ২টার দিকে নিজস্ব বাইকে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি যাওয়ার পথে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় যানজটে আটকা পড়েন। এ সময় উল্টোদিক থেকে আসা মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে তাদের বচসা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ড্রাইভার তার কাছে থাকা চাকু দিয়ে সাংবাদিক সৈয়দ শাকিল পারভেজের হাতে আঘাত করে।

এ সময় তার সহকর্মী নোমান মোশাররফ এগিয়ে গেলে গাড়িতে থাকা অন্যরা নেমে ছিনতাইকারী বলে দুজনকে মারতে থাকে। পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ কাউকে নিবৃত্ত না করে উল্টো দুই সাংবাদিককে পেটায়। এ সময় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকারী অন্য সাংবাদিকরা সহকর্মীদের সহায়তায় এগিয়ে আসেন এবং নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের বেধড়ক পেটায়।

এক র্যায়ে পুলিশ কর্মকর্তা জয়নালের নির্দেশে বাংলা ভিশনের রিপোর্টার কেফায়েত শাকিল, নিউ নেশনের নোমান মোশাররফ এবং সৈয়দ শিমুল পারভেজকে পুলিশ বক্সে ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। পুলিশের আকস্মিক এ নির্মম নির্যাতনে উল্লিখিত তিনজন ছাড়াও সাংবাদিক সপ্তমী মণ্ডল ঋতু এবং খোলা বাজার পত্রিকার রিপোর্টার রোজিনা বেগম আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নোমান মোশাররফ ও শিমুল পারভেজকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, পুলিশের এহেন অমানবিক কর্মকাণ্ড সাংবাদিক ইউনিয়ন কোনোভাবে বরদাশত করবে না। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
ঢাকা,বুধবার ২৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO