২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি শেষে রায়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলে। বুধবার তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
আসামিপক্ষের আইনজীবীরা চূড়ান্ত রায়ে আসামিদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। একইসঙ্গে মামলা ও বিচারের নানা অসামঞ্জস্যতার কথাও তুলে ধরেন তারা।
আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান আশা করেন, মামলায় বেকুসর খালাসের যে রায় তা বজায় থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও।
৩১ জুলাই বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।
চলতি বছরের ১২ জানুয়ারি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















