বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মাই টিভি মালিক মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।
ঢাকা,রোববার ১৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















