কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে তার চিকিৎসায় হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
এতে বলা হয়, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে।
ফারুকীর বিষয়ে নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।
ঢাকা,রোববার ১৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















