দেশে আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে

দেশে আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর ঈদগাহ চত্বরে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, তারা লাখো-কোটি মানুষের হিসাব দেখায়। অথচ তারা ভুলে গেছে—আমরাই হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে পালাতে বাধ্য করেছি।

তিনি আরও বলেন, এক সময় আমরা মাত্র দশজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। হাসিনার পতন ঘটিয়েছে। কাজেই মানুষের সংখ্যা দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।

নাহিদ বলেন, আপনি যদি ইনসাফের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, তবে একজন মানুষও এক লাখ মানুষের সমান হয়ে উঠতে পারে।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে। আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের প্রতিহত করুন—সে যদি এনসিপির কেউ হয়, তাকেও রেহাই দেওয়া যাবে না।কেউ কেউ এনসিপিকে নির্বাচনবিরোধী বলে প্রচার করছেন। আমরা বলছি—পতিত ফ্যাসিস্টদের বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। বিচার ও সংস্কার ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলেন, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে যুক্ত।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে নাহিদ বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারাই সবসময় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে। হাসিনা তার ১৬ বছরে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ দলীয়করণ করেছে। এবার আমরা তা হতে দেব না। পুলিশ থাকবে জনগণের জানমালের নিরাপত্তায়, সেনাবাহিনী থাকবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। তারা কোনোভাবেই গুমের সঙ্গে জড়িত হোক—এটা আমরা চাই না।

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনে। এই দুই কমিশনে অবশ্যই নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনী, পুলিশ, নির্বাচন কমিশন, দুদক ঠিক না হলে দেশ অন্ধকারে হারিয়ে যাবে। আমরা তা হতে দেব না।

নাহিদ বলেন, এবার আমরা ইনসাফ ও কল্যাণভিত্তিক অর্থনীতি, বাংলাদেশপন্থি রাজনীতি প্রতিষ্ঠা করব। আপনারা যারা জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন, আশা করি, এনসিপির এই নতুন সংগ্রামেও আগের মতোই আমাদের সঙ্গে থাকবেন।‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এনসিপি নেতারা নড়াইল থেকে যশোরে পৌঁছান। শুক্রবার সকালে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স কক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।

পরে শহরের মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পর নেতারা পদযাত্রা সহকারে সমাবেশস্থলে পৌঁছান।সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহসহ যশোরের নেতারা বক্তব্য দেন।
যশোর,শুক্রবার ১১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে

দেশে আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর ঈদগাহ চত্বরে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, তারা লাখো-কোটি মানুষের হিসাব দেখায়। অথচ তারা ভুলে গেছে—আমরাই হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে পালাতে বাধ্য করেছি।

তিনি আরও বলেন, এক সময় আমরা মাত্র দশজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। হাসিনার পতন ঘটিয়েছে। কাজেই মানুষের সংখ্যা দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।

নাহিদ বলেন, আপনি যদি ইনসাফের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান, তবে একজন মানুষও এক লাখ মানুষের সমান হয়ে উঠতে পারে।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে। আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের প্রতিহত করুন—সে যদি এনসিপির কেউ হয়, তাকেও রেহাই দেওয়া যাবে না।কেউ কেউ এনসিপিকে নির্বাচনবিরোধী বলে প্রচার করছেন। আমরা বলছি—পতিত ফ্যাসিস্টদের বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। বিচার ও সংস্কার ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলেন, তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে যুক্ত।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে নাহিদ বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারাই সবসময় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে। হাসিনা তার ১৬ বছরে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ দলীয়করণ করেছে। এবার আমরা তা হতে দেব না। পুলিশ থাকবে জনগণের জানমালের নিরাপত্তায়, সেনাবাহিনী থাকবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। তারা কোনোভাবেই গুমের সঙ্গে জড়িত হোক—এটা আমরা চাই না।

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনে। এই দুই কমিশনে অবশ্যই নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনী, পুলিশ, নির্বাচন কমিশন, দুদক ঠিক না হলে দেশ অন্ধকারে হারিয়ে যাবে। আমরা তা হতে দেব না।

নাহিদ বলেন, এবার আমরা ইনসাফ ও কল্যাণভিত্তিক অর্থনীতি, বাংলাদেশপন্থি রাজনীতি প্রতিষ্ঠা করব। আপনারা যারা জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন, আশা করি, এনসিপির এই নতুন সংগ্রামেও আগের মতোই আমাদের সঙ্গে থাকবেন।‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এনসিপি নেতারা নড়াইল থেকে যশোরে পৌঁছান। শুক্রবার সকালে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স কক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।

পরে শহরের মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পর নেতারা পদযাত্রা সহকারে সমাবেশস্থলে পৌঁছান।সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহসহ যশোরের নেতারা বক্তব্য দেন।
যশোর,শুক্রবার ১১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO