রাজধানীর বাড্ডা থেকে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রাজধানীর বাড্ডায় মাদক কেনা-বেচার সময় মোজাম্মেল হোসেন ও তার সহযোগী মো. ইব্রাহীম খলিল বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বাড্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি ২টি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
র‌্যাব জানায়, বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকায় মোজাম্মেল হোসেন (৩৩) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই করে আসছিলো।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে মোজাম্মেলের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি করছিলো র‌্যাব। প্রযুক্তি গত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায়, মোজাম্মেলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং তার সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমলে নিয়ে মোজাম্মেল হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ব্রিজ হয়ে মোটরসাইকেল যোগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভেতর দিয়ে মাদক কেনা-বেচার জন্য কাজী বাড়ী এলাকায় যাচ্ছে। তথ্যানুযায়ী কাজী বাড়ী এলাকার রাস্তায় অবস্থান নেয় র‍্যাবের একটা দল। ওই রাস্তা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা, অস্ত্র ভাড়া ও কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল আসামি মোজাম্মেল। তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।
ঢাকা,বৃহস্পতিবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডা থেকে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রাজধানীর বাড্ডায় মাদক কেনা-বেচার সময় মোজাম্মেল হোসেন ও তার সহযোগী মো. ইব্রাহীম খলিল বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বাড্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি ২টি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
র‌্যাব জানায়, বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকায় মোজাম্মেল হোসেন (৩৩) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই করে আসছিলো।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে মোজাম্মেলের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি করছিলো র‌্যাব। প্রযুক্তি গত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায়, মোজাম্মেলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং তার সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমলে নিয়ে মোজাম্মেল হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ব্রিজ হয়ে মোটরসাইকেল যোগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভেতর দিয়ে মাদক কেনা-বেচার জন্য কাজী বাড়ী এলাকায় যাচ্ছে। তথ্যানুযায়ী কাজী বাড়ী এলাকার রাস্তায় অবস্থান নেয় র‍্যাবের একটা দল। ওই রাস্তা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা, অস্ত্র ভাড়া ও কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল আসামি মোজাম্মেল। তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।
ঢাকা,বৃহস্পতিবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock