প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
পোস্টে উল্লেখ করেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ’ দিবস, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা,রোববার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















