সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন,মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, সেটির প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির উপরও পড়বে।
রোববার (২২ জুন ২০২৫) রাজধানী গুলশানের একটি হোটেলে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সংলাপে এ কথা বলেন সিপিডির এই নির্বাহী পরিচালক।
এই সংলাপে ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্যে সংকটে বাড়বে জ্বালানি তেলের দাম। যার প্রভাব পড়বে বাংলাদেশের উপর। এছাড়াও বর্তমান অর্থনীতি স্থবির অবস্থায় আছে এবং এর প্রভাব ব্যক্তিগত বিনিয়োগের উপর পড়বে।
তিনি বলেন, সিপিডি বাজেট বাস্তবায়নকে দক্ষতা সঙ্গে সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করছে। এই প্রেক্ষাপটে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বুদ্ধির জন্য বাজেট বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা থাকা দরকার।
এই সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এ বাজেট আমাদের কোন বড় ধরনের পরিবর্তন দেখতে পারেনি।
মোস্তাফিজুর রহমান বলেন,জুলাই বিপ্লবের পর সবার মধ্যে একটা বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে অন্তবর্তী সরকারের বাজেটে তা পূরণ হয়নি। বাজেটের মূল দর্শন যাদের বেশি ব্যয় তাদের থেকে বেশি কর নিয়ে তুলনামূলক পিছিয়ে পড়াদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তায় ব্যয় হবে। তবে আমাদের বাজারের তিন ভাগের দুই ভাগ পরোক্ষ কর।
এছাড়া অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের প্রয়োজনীয়তার তুলনায় এই বাজেট অপ্রতুল।
এই সংলাপে অংশ নেন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং পলিসি মেকার সহ অনেকেই।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ২২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















