ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন একদল শিক্ষার্থী।
রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন।
শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে তারা শাহবাগ থানা ঘেরাও করেন।
এদিকে শাহবাগ থানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, এ খুনের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১১টায় টিএসসি চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমারে ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’। স্লোগানে স্লোগানে মুখরিত হয় টিএসসি চত্বর।
ঢাকা,রোববার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















