হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাদমা গ্রামের জামাল হাসান (৪০) ও তার স্ত্রী আয়েশা বেগমের (৩৮) পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, বাখরনগরে রাতে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চারটি মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হতাহতরা পিকআপ ভ্যানের যাত্রী।
হবিগঞ্জ,শুক্রবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















