নিখোঁজের ৫৬ ঘন্টা পর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক মো.রবিউল আউয়াল অন্তরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৭ টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ নবীনগর থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। তাকে উদ্ধার সংক্রান্ত বিষয়ে পটুয়াখালী
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে রবিবার একটি ব্রিফ করেছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম।
রবিউল আউয়াল অন্তর নিখোঁজের ঘটনার তার বড় ভাই মো.তুষার আল মামুন বাদী হয়ে কলাপাড়া থানায় শুক্রবার একটি মামলা দায়ের করেছেন।
তাঁর পরিবারের দাবী, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে সে নিখোঁজ হয়। ওই দিন রাত ১ টার দিকে টহল পুলিশ পায়রা বন্দর সলগ্ন ফোরলেন -সিক্সলেনের মধ্যবর্তী এলাকা থেকে তার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
তাদের দাবী, মানুষের অধিকার আদায়ের জন্য রবিউল আউয়াল অন্তর বিভিন্ন সময় সভা-সমাবেশের নের্তত্ব দিয়ে আসছিলেন। যা তার জন্য এ বিপদ ডেকে এনেছে।
তবে এ বিষয়টিকে কেউ কেউ সাজানো একটি নাটক বলেও মন্তব্য করেছেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ০৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















