গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান তাকে প্রত্যাহারের আদেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-সদর জোন) দ্বীন-এ আলম জানান, গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশকে জানানো হলেও পুলিশ সেখানে যেতে বিলম্ব করে।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুর,শনিবার ০৮ ফেব্রুয়ারি এইচবি নিউজ ২৪.কম




















