সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমাচ্ছেন

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেক ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটরটি চলে যায়। এরপর থেকে ভবনের বাকি অর্ধেক অংশে ভাঙচুর চলছে না। বুধবার রাত থেকেই এক্সকাভেটরটি দিয়ে ভবনের ভাঙার কাজ চলমান ছিল।

দুপুর ২টায় সরেজমিনে সেখানে দেখা যায়, এক্সকাভেটর চলে যাওয়ায় ভবন ভাঙার কাজ বন্ধ রয়েছে। তবে লোহা-লক্কড়ের আশায় হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকটাক ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া।

সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বাড়তে থাকে। উৎসুক জনতা ও ভাঙারি দোকানিদের বই, নারিকেল, লোহাসহ বিভিন্ন জিনিস ধ্বংসস্তূপ থেকে নিয়ে যেতে দেখা যায়।ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র-জনতা। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমাচ্ছেন

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেক ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটরটি চলে যায়। এরপর থেকে ভবনের বাকি অর্ধেক অংশে ভাঙচুর চলছে না। বুধবার রাত থেকেই এক্সকাভেটরটি দিয়ে ভবনের ভাঙার কাজ চলমান ছিল।

দুপুর ২টায় সরেজমিনে সেখানে দেখা যায়, এক্সকাভেটর চলে যাওয়ায় ভবন ভাঙার কাজ বন্ধ রয়েছে। তবে লোহা-লক্কড়ের আশায় হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকটাক ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া।

সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বাড়তে থাকে। উৎসুক জনতা ও ভাঙারি দোকানিদের বই, নারিকেল, লোহাসহ বিভিন্ন জিনিস ধ্বংসস্তূপ থেকে নিয়ে যেতে দেখা যায়।ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র-জনতা। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock