মাধবদী নরসিংদী৷ সংবাদ দাতা : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মরিয়ম টেক্সটাইল মিলে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর একটায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মরিয়ম টেক্সটাইল মিল হতে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। মরিয়ম টেক্সটাইল মিল থেকে আগুনের সুত্রপাত হলেও পরে পাশের ২’ মিলে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর মোট ৫টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে টেক্সটাইল মিলে উৎপাদনের পর মজুদ রাখা গ্রে-কাপড় পুড়ে গেছে। এসময় টেক্সটাইল মিল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় বেশকিছু মালামাল বের করে আনতে সক্ষম হয়। তবে মিলের মূল্যবান মেশিন ও কাপড় পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয় এবং পাশের ২ টি মিলের কয়েক কোটি টাকার সুতা সহ ববিন পুড়ে যায় ।।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দেড় ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি। আগিন লাগার সংবাদ পেয়ে সাথে সাথে ছুুটে আসেন মেহের পাড়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্সের নব নির্বাচিত পরিচালক আলহাজ্ব মনির হোসেন ভিপি মনির ও মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম। এদিকে এলাকা বাসী ধারনা করছে ৩ মিলে প্রায় ৫ কোটি টাকার উপড়ে ক্ষতি হয়েছে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















