পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-সালমান- দীপু মনিসহ ৮ জন ফের রিমান্ডে

পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর ছয় আসামি হলেন- আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও গোলাম সরওয়ার পিন্টু।

এর আগে রাজধানীর বাড্ডা থানায় ভ্যানচালক হাফিজুল সিকদার হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী, দীপু মনি, আতিকুল ইসলাম, জুনাইদ আহ্‌মেদ ও গোলাম সরওয়ারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

সেই রিমান্ড শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসঙহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।অপরদিকে রাজধানীর কোতোয়ালী থানার অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় সোলায়মান সেলিমের পাঁচ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোলাইমান সেলিমের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা,সোমবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-সালমান- দীপু মনিসহ ৮ জন ফের রিমান্ডে

পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর ছয় আসামি হলেন- আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও গোলাম সরওয়ার পিন্টু।

এর আগে রাজধানীর বাড্ডা থানায় ভ্যানচালক হাফিজুল সিকদার হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী, দীপু মনি, আতিকুল ইসলাম, জুনাইদ আহ্‌মেদ ও গোলাম সরওয়ারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

সেই রিমান্ড শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসঙহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।অপরদিকে রাজধানীর কোতোয়ালী থানার অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় সোলায়মান সেলিমের পাঁচ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোলাইমান সেলিমের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা,সোমবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock