যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই-প্রধানমন্ত্রী

যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এই যে হঠাৎ হঠাৎ একেকটা ঘটনা ঘটিয়ে ফেলা; এ ঘটনাগুলো তারা এভাবে ঘটাচ্ছে। তারপরও আমাদের চেষ্টা। যারা এ অগ্নিসন্ত্রাসে জড়িত, যারা এ হত্যা করেছে কারো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

বিএনপি-জামায়াত মানুষকে মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ’তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বানচাল করতে চায়। মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে। মানুষ নির্বাচনের পক্ষে। মানুষ তো তাদের হরতালে সাড়া দিচ্ছে না। মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। এরপরও আবার কেন সন্ত্রাসী কর্মকাণ্ড?

শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকার সম্পত্তি (ধ্বংস), সরকারি সম্পত্তি মানে হলো জনগণের সম্পত্তি। ’

ভোট জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভোট জনগণের অধিকার। সাংবিধানিক অধিকার। সে ভোট জনগণ দেবে। ভোট দিতে জনগণকে বাধা দেওয়া, তাদের খুন করা, এ অধিকার করো নেই। বাংলাদেশের কেউ মানবেও না। যারা করবে, তাদের একদিন এদেশের মানুষ উৎখাত করবে। ’

নির্বাচন ঠেকানোর প্রচেষ্টায় বিএনপি-জামায়াত সফল হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা কোনো দিন সফল হবে না। হতে পারে না, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে। জনগণকে কেউ দাবায়ে রাখতে পারে না, পারেনি।রেল-বাসে আগুনের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘রেলে আগুন দিল, একজন মা সন্তানকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেল। মা সন্তানকে কিন্তু বুকের মাঝে চেপে ধরে রেখেছে। এর চেয়ে কষ্টের দৃশ্য আর কিছু হতে পারে না। কীভাবে কেউ এসব করতে পারে?’

তিনি বলেন, ‘আজ নারী-শিশু, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, জনগণের ওপর হামলা, এসব কোন ধরনের রাজনীতি? জনগণের কাছে তাড়া তাদের কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয় তখন। ’

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে জনগণ সাড়া দেয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা তো হরতাল দিয়েছে, দেশের মানুষ হরতাল মানেনি। তাদের ডাকে সাড়া দেয়নি। তাদের বোঝা উচিত। এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। ’তিনি বলেন, ‘আমরা ভোটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি, আমাদের দলসহ। যে ঠিক আছে সবাই দাঁড়াবে, সবাই দল করে, সবাই কাজ করবে। জনগণ যাকে বেছে নেবে, সেটাই। ’
সিলেট,বুধবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই-প্রধানমন্ত্রী

যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এই যে হঠাৎ হঠাৎ একেকটা ঘটনা ঘটিয়ে ফেলা; এ ঘটনাগুলো তারা এভাবে ঘটাচ্ছে। তারপরও আমাদের চেষ্টা। যারা এ অগ্নিসন্ত্রাসে জড়িত, যারা এ হত্যা করেছে কারো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

বিএনপি-জামায়াত মানুষকে মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ’তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বানচাল করতে চায়। মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে। মানুষ নির্বাচনের পক্ষে। মানুষ তো তাদের হরতালে সাড়া দিচ্ছে না। মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। এরপরও আবার কেন সন্ত্রাসী কর্মকাণ্ড?

শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকার সম্পত্তি (ধ্বংস), সরকারি সম্পত্তি মানে হলো জনগণের সম্পত্তি। ’

ভোট জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভোট জনগণের অধিকার। সাংবিধানিক অধিকার। সে ভোট জনগণ দেবে। ভোট দিতে জনগণকে বাধা দেওয়া, তাদের খুন করা, এ অধিকার করো নেই। বাংলাদেশের কেউ মানবেও না। যারা করবে, তাদের একদিন এদেশের মানুষ উৎখাত করবে। ’

নির্বাচন ঠেকানোর প্রচেষ্টায় বিএনপি-জামায়াত সফল হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা কোনো দিন সফল হবে না। হতে পারে না, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে। জনগণকে কেউ দাবায়ে রাখতে পারে না, পারেনি।রেল-বাসে আগুনের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘রেলে আগুন দিল, একজন মা সন্তানকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেল। মা সন্তানকে কিন্তু বুকের মাঝে চেপে ধরে রেখেছে। এর চেয়ে কষ্টের দৃশ্য আর কিছু হতে পারে না। কীভাবে কেউ এসব করতে পারে?’

তিনি বলেন, ‘আজ নারী-শিশু, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, জনগণের ওপর হামলা, এসব কোন ধরনের রাজনীতি? জনগণের কাছে তাড়া তাদের কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয় তখন। ’

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে জনগণ সাড়া দেয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা তো হরতাল দিয়েছে, দেশের মানুষ হরতাল মানেনি। তাদের ডাকে সাড়া দেয়নি। তাদের বোঝা উচিত। এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। ’তিনি বলেন, ‘আমরা ভোটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি, আমাদের দলসহ। যে ঠিক আছে সবাই দাঁড়াবে, সবাই দল করে, সবাই কাজ করবে। জনগণ যাকে বেছে নেবে, সেটাই। ’
সিলেট,বুধবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO