প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ রাষ্ট্রদূত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।
এতে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম।
ঢাকা,সোমবার ০৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















