যারা নিবার্চন বানচাল করতে চায় জনগণ তাদের ক্ষমা করবে না: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। সেই নির্বাচন যারা ঠেকাতে চায় তারা রাষ্ট্রদ্রোহী। নির্বাচন ঠেকানো এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহীদের চিহ্নিত করে বর্জন করতে হবে। তাদেরকে প্রতিরোধ-প্রতিহত করতে হবে। রাষ্ট্রদ্রোহীদের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এই ষড়যন্ত্রের সঙ্গে যুুক্ত। তারা দেশের সংবিধান মানে না। গণতন্ত্র মানে। নির্বাচন মানে না। নির্বাচনে তারা জনগণের সমর্থন পাবে না। তাই তারা ষড়যন্ত্র করে যেনতেন পথে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচনে ছেড়ে এখন ষড়যন্ত্র করতে লিপ্ত।

আজ(বুধবার ) সন্ধ্যায় জাতীয় সংসদে উপমন্ত্রীর নিজ কার্যালয়ে ঢাকাস্থ শরীয়তপুরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, নির্বাচনী আমেজে বিএনপির সব কর্মসূচি হাওয়ায় মিলে গেছে। দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনও তারা (বিএনপি) অনলাইনে বসে বসে উঁকি দিয়ে কর্মসূচি ঘোষণা করছে। এতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই হচ্ছে না। তারা ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। সারাদেশে যানবাহনে আগুন দিচ্ছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচি এমন কীভাবে হয়? এমন ঘটনা আগে কখনো ঘটেনি। পৃথিবীর কোথাও এমন রাজনৈতিক কর্মসূচি নেই। তারা অযৌক্তিকভাবে হরতাল অবরোধ দিয়ে বাসে আগুন দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি করছে। তারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। এসব ধ্বংসাত্মক কর্মসূচির কারণে দেশের মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা এখনও নির্বাচন বানচালের দিবাস্বপ্নে বিভোর। তাদের এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। জনগণ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ভয়-ভীতি প্রদর্শন, সন্ত্রাস, ষড়যন্ত্র এইগুলোই বিএনপির রাজনীতির অস্ত্র, রাজনৈতিক কৌশল। এর বাইরে তারা আর কোনো কৌশল জানে না। তারা আজও সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়, তারা জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, উন্নয়নের সাথে আছে। এই উন্নয়ন এবং দেশের শান্তি বিএনপির ভাল লাগে না। এটাকে বিনষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য। তাই দেশকে আরও এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্য উপমন্ত্রী বলেন, আপনাদের সুখে,দুঃখে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম। নিউমার্কেট ও বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো। আপনারাও আমার পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।

মতবিনিময় সভায় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক, ব্যবসায়ীদের নেতাদের মধ্যে মো. আবুল বাশার হাওলাদার, বিল্লাল কোতোয়াল, আসাদ খান, দেলোয়ার কোতোয়াল, জাকির বেপারী, মোস্তফা আকন, মো. ওলি উল্লাহ, মো. শামীম হাওলাদার, নিজাম আকন, লোকমান আকন, মাসুদ চোকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা নিবার্চন বানচাল করতে চায় জনগণ তাদের ক্ষমা করবে না: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। সেই নির্বাচন যারা ঠেকাতে চায় তারা রাষ্ট্রদ্রোহী। নির্বাচন ঠেকানো এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহীদের চিহ্নিত করে বর্জন করতে হবে। তাদেরকে প্রতিরোধ-প্রতিহত করতে হবে। রাষ্ট্রদ্রোহীদের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এই ষড়যন্ত্রের সঙ্গে যুুক্ত। তারা দেশের সংবিধান মানে না। গণতন্ত্র মানে। নির্বাচন মানে না। নির্বাচনে তারা জনগণের সমর্থন পাবে না। তাই তারা ষড়যন্ত্র করে যেনতেন পথে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচনে ছেড়ে এখন ষড়যন্ত্র করতে লিপ্ত।

আজ(বুধবার ) সন্ধ্যায় জাতীয় সংসদে উপমন্ত্রীর নিজ কার্যালয়ে ঢাকাস্থ শরীয়তপুরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, নির্বাচনী আমেজে বিএনপির সব কর্মসূচি হাওয়ায় মিলে গেছে। দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনও তারা (বিএনপি) অনলাইনে বসে বসে উঁকি দিয়ে কর্মসূচি ঘোষণা করছে। এতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই হচ্ছে না। তারা ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। সারাদেশে যানবাহনে আগুন দিচ্ছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচি এমন কীভাবে হয়? এমন ঘটনা আগে কখনো ঘটেনি। পৃথিবীর কোথাও এমন রাজনৈতিক কর্মসূচি নেই। তারা অযৌক্তিকভাবে হরতাল অবরোধ দিয়ে বাসে আগুন দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি করছে। তারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। এসব ধ্বংসাত্মক কর্মসূচির কারণে দেশের মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা এখনও নির্বাচন বানচালের দিবাস্বপ্নে বিভোর। তাদের এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। জনগণ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ভয়-ভীতি প্রদর্শন, সন্ত্রাস, ষড়যন্ত্র এইগুলোই বিএনপির রাজনীতির অস্ত্র, রাজনৈতিক কৌশল। এর বাইরে তারা আর কোনো কৌশল জানে না। তারা আজও সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়, তারা জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, উন্নয়নের সাথে আছে। এই উন্নয়ন এবং দেশের শান্তি বিএনপির ভাল লাগে না। এটাকে বিনষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য। তাই দেশকে আরও এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্য উপমন্ত্রী বলেন, আপনাদের সুখে,দুঃখে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম। নিউমার্কেট ও বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম। ভবিষ্যতেও আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো। আপনারাও আমার পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।

মতবিনিময় সভায় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক, ব্যবসায়ীদের নেতাদের মধ্যে মো. আবুল বাশার হাওলাদার, বিল্লাল কোতোয়াল, আসাদ খান, দেলোয়ার কোতোয়াল, জাকির বেপারী, মোস্তফা আকন, মো. ওলি উল্লাহ, মো. শামীম হাওলাদার, নিজাম আকন, লোকমান আকন, মাসুদ চোকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO