রাজধানীর হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি অনলাইন পশুর হাটগুলোতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি সাইবার প্রতারণা রোধে অনলাইন পশুর হাটগুলোতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।এ সময় তিনি আরো বলেন,

শুক্রবার (৭ জুন) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত পশুর হাটে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ঢাকার ভেতরে পশুর হাটে যারা (স্বেচ্ছাসেবীসহ হাট ইজারাদার, আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করবেন তাদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। হাট ও হাটের আশেপাশে এমন অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

পাশাপাশি জাল টাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জাল টাকা শনাক্তকরণ মেশিন পশুর হাটগুলোতে রাখবেন বলে জানিয়েছেন।

ডিএমপি কমিশনার বলেন, যারা গরু কেনা-বেচা করবেন তাদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু

আনবেন তাদের হাইওয়ে পুলিশ ও নৌ পথে যারা গরু আনবেন তাদের জন্য নৌ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নেবে।

এছাড়াও পশুর হাটগুলোতে ড্রোন পেট্রোলিং থাকবে বলেও জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, পশুর হাটগুলোতে ইজারাদাররা যেন নির্ধারিত টাকার পরিমাণের বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করেন সেজন্য ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, যদি কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকার বাইরে থেকে যে গাড়িতে কোরবানির পশু আনবেন গাড়ির সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানাতে হবে ব্যবসায়ীদের।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। এ সময় যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, হাটের বাইরে রাস্তায় কোনোভাবেই পশু নিয়ে বসা যাবে না।

এছাড়াও কোরবানির পশুর হাটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার মনিটরিং টিম রাখা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা,শুক্রবার ০৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি অনলাইন পশুর হাটগুলোতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি সাইবার প্রতারণা রোধে অনলাইন পশুর হাটগুলোতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।এ সময় তিনি আরো বলেন,

শুক্রবার (৭ জুন) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত পশুর হাটে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ঢাকার ভেতরে পশুর হাটে যারা (স্বেচ্ছাসেবীসহ হাট ইজারাদার, আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করবেন তাদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। হাট ও হাটের আশেপাশে এমন অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

পাশাপাশি জাল টাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জাল টাকা শনাক্তকরণ মেশিন পশুর হাটগুলোতে রাখবেন বলে জানিয়েছেন।

ডিএমপি কমিশনার বলেন, যারা গরু কেনা-বেচা করবেন তাদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু

আনবেন তাদের হাইওয়ে পুলিশ ও নৌ পথে যারা গরু আনবেন তাদের জন্য নৌ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নেবে।

এছাড়াও পশুর হাটগুলোতে ড্রোন পেট্রোলিং থাকবে বলেও জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, পশুর হাটগুলোতে ইজারাদাররা যেন নির্ধারিত টাকার পরিমাণের বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করেন সেজন্য ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, যদি কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকার বাইরে থেকে যে গাড়িতে কোরবানির পশু আনবেন গাড়ির সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানাতে হবে ব্যবসায়ীদের।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। এ সময় যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, হাটের বাইরে রাস্তায় কোনোভাবেই পশু নিয়ে বসা যাবে না।

এছাড়াও কোরবানির পশুর হাটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার মনিটরিং টিম রাখা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা,শুক্রবার ০৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO