জনগণের ভালবাসায় সিক্ত হলেন এনামুল হক শামীম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দ্বিতীয় বারের মতো
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মী এবং স্বতঃফুর্ত জনতার ভালবাসায় সিক্ত হলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

আজ( মঙ্গলবার ) নৌ পথে নড়িয়া লঞ্চঘাটে এসে পৌছলে হাজার হাজার নারীপুরুষ ও জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল করে বরণ করেন।

পরে তাকে নড়িয়া শহীদ মিনারে প্রায় ৩০ হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে ইমাম, মোয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে নড়িয়া থেকে সড়ক পথে সখিপুর যাওয়ার পথে পথে জনগণের ভালবাসায় সিক্ত হন। সখিপুরের বিভিন্ন ইউনিয়নেও প্রায় ২০ হাজার মানুষ তাকে বরণ করে নেন। এসময় দলীয় রঙ ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।

এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক শামীম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আবারও মনোনয়ন দেয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আপনারা সমর্থন করেছেন, পাশে থেকেছেন ও দোয়া করেছেন তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আগামী নির্বাচনে সবাইকে নিয়েই আবারও নৌকাকে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। মনোনয়ন না পেলেও আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ
গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। শরীয়তপুরকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট জেলায় পরিণত করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ,
ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া
উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ।
শরীয়তপুর,মঙ্গলবার ২৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ভালবাসায় সিক্ত হলেন এনামুল হক শামীম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দ্বিতীয় বারের মতো
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মী এবং স্বতঃফুর্ত জনতার ভালবাসায় সিক্ত হলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

আজ( মঙ্গলবার ) নৌ পথে নড়িয়া লঞ্চঘাটে এসে পৌছলে হাজার হাজার নারীপুরুষ ও জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল করে বরণ করেন।

পরে তাকে নড়িয়া শহীদ মিনারে প্রায় ৩০ হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে ইমাম, মোয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে নড়িয়া থেকে সড়ক পথে সখিপুর যাওয়ার পথে পথে জনগণের ভালবাসায় সিক্ত হন। সখিপুরের বিভিন্ন ইউনিয়নেও প্রায় ২০ হাজার মানুষ তাকে বরণ করে নেন। এসময় দলীয় রঙ ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।

এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক শামীম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আবারও মনোনয়ন দেয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আপনারা সমর্থন করেছেন, পাশে থেকেছেন ও দোয়া করেছেন তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আগামী নির্বাচনে সবাইকে নিয়েই আবারও নৌকাকে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। মনোনয়ন না পেলেও আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ
গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। শরীয়তপুরকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট জেলায় পরিণত করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ,
ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া
উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ।
শরীয়তপুর,মঙ্গলবার ২৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock