রাজধানীর শেরেবাংলা নগরের তিন হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ জন আটক করেছে র‍্যাব

রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকাল থেকে র‍্যাব-২-এর একটি দল তিনটি হাসপাতালে একযোগে এ অভিযান চালায়।অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু দালাল চক্রের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

তিনি বলেন, আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত ও আটক করা, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং নিটোরে অভিযান চালিয়ে নারীসহ ১২ জন দালালকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান র‍্যাব-২-এর এই কর্মকর্তা।
ঢাকা,সোমবার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» রাজধানীর শেরেবাংলা নগরের তিন হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ জন আটক করেছে র‍্যাব

» জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির

» প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংক-এর মূল প্রতিষ্ঠান ভিওন এর চেয়ারম্যান

» ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী

» নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার

» একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

» জলবায়ু-সহিষ্ণু সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য- সমাজকল্যাণ মন্ত্রী

» ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : সোমবার, ২৯ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শেরেবাংলা নগরের তিন হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ জন আটক করেছে র‍্যাব

রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকাল থেকে র‍্যাব-২-এর একটি দল তিনটি হাসপাতালে একযোগে এ অভিযান চালায়।অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু দালাল চক্রের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

তিনি বলেন, আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত ও আটক করা, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং নিটোরে অভিযান চালিয়ে নারীসহ ১২ জন দালালকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান র‍্যাব-২-এর এই কর্মকর্তা।
ঢাকা,সোমবার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO