শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। এই প্রযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

রবিবার (১৭ই আগস্ট) ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে উপদেষ্টা বলেন, শহিদ জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এই প্রতিযোগিতা বন্ধ করে দেন।

রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “যাঁরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাঁদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা।”

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। পূর্বে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এবারেও সেই আদলে করা হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো একদিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশকে এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তব্যপ্রদান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। এই প্রযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

রবিবার (১৭ই আগস্ট) ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে উপদেষ্টা বলেন, শহিদ জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এই প্রতিযোগিতা বন্ধ করে দেন।

রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “যাঁরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাঁদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা।”

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। পূর্বে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এবারেও সেই আদলে করা হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো একদিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশকে এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তব্যপ্রদান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO