নতুন করে ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রান্তিক খামারিদের ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নতুন করে ঘুরে দাঁড়িয়েছে গবাদি পশু পালনে স্থানীয় খামারিরা। আমি রাজশাহীতে গিয়ে অবাক হয়েছি। তারা বলছে, পশু উদ্বৃত্ত রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে গরু-ছাগল পালনের আগ্রহ বেড়েছে। সময় বদলে যাওয়ায় এখন বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করছেন নারী খামারি ও উদ্যোক্তারা। এখন কোরবানিতে বাইরের দেশের ওপর নির্ভরতা নেই বললেই চলে।’

উপদেষ্টা বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএ জেএফ) আয়োজিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রিডি সেমিনার হলে
‘দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্হাপনায় করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কোরবানি আমাদের আবেগ ও ধর্মীয় অনুভূতির বিষয়। আশা করা যাচ্ছে এবার কোরবানির অর্থনীতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’

চামড়া শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে উল্লেখ করে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবার কাঁচা চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা দিয়েছে। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে।

বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে ও বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের পরিচালক তাবিথ আউয়াল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড.শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ( উৎপাদন) ড. এবিএম খালেদুজ্জামান এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রান্তিক খামারিদের ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নতুন করে ঘুরে দাঁড়িয়েছে গবাদি পশু পালনে স্থানীয় খামারিরা। আমি রাজশাহীতে গিয়ে অবাক হয়েছি। তারা বলছে, পশু উদ্বৃত্ত রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে গরু-ছাগল পালনের আগ্রহ বেড়েছে। সময় বদলে যাওয়ায় এখন বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করছেন নারী খামারি ও উদ্যোক্তারা। এখন কোরবানিতে বাইরের দেশের ওপর নির্ভরতা নেই বললেই চলে।’

উপদেষ্টা বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএ জেএফ) আয়োজিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রিডি সেমিনার হলে
‘দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্হাপনায় করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কোরবানি আমাদের আবেগ ও ধর্মীয় অনুভূতির বিষয়। আশা করা যাচ্ছে এবার কোরবানির অর্থনীতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’

চামড়া শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে উল্লেখ করে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবার কাঁচা চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা দিয়েছে। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে।

বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে ও বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের পরিচালক তাবিথ আউয়াল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক ড.শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ( উৎপাদন) ড. এবিএম খালেদুজ্জামান এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO